সদ্যপ্রাপ্ত সংবাদ

তদন্ত প্রতিবেদন জমা পড়েনি আজও, ৬ মে দিন ধার্য


 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন আজ রোববারও আদালতে জমা পড়েনি। এ প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আদালত।

আজ এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এ দিন মামলার তদন্ত সংস্থা সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ প্রদান করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইনে পাঠানো হয়।

এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মুদ্রা পাচার ও তথ্যপ্রযুক্তি আইনে অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন।

No comments