সদ্যপ্রাপ্ত সংবাদ

বিসিএস প্রিলিমিনারি - লেখক আবু জাফর



আন্তর্জাতিক বিষয়াবলি কঠিন ও সিলেবাস বড় মনে হলেও ২০ এ ১৫+/- পাওয়া যায়।আমি ৩ টা প্রিলিমিনারিতেই ১৫+ করে পেয়েছিলাম..
১.পড়ার টেবিলের সামনে একটা আন্তর্জাতিক ম্যাপ থাকতে হবে।যখন যে দেশ,সীমানা,সমূদ্র.. বইতে দেখবেন সাথে সাথে ম্যাপে মিলিয়ে নিবেন।মোটামুটি আন্তর্জাতিক ম্যাপটা যেন চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে পারেন এরকম করে চর্চা করবেন।প্রিলি+রিটেন+ভাইভা ৩ জায়াগতেই কাজে লাগবে।
২.পড়া শুরু করবেন সভ্যতা দিয়ে।সভ্যতার লোকেশন এবং ওই সভ্যতার স্পেসিফিক অবদান সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা থাকতে হবে,বিস্তারিত পড়তে হবে।সময়কাল নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই।বিগততে আসা সালগুলো দেখলেই হবে শুধু।এই অংশে উল্লেখযোগ্য ধর্ম ও ধর্মগ্রন্থ সম্পর্কে আইডিয়া নিবেন একটু।
৩.পরিবেশ বিষয়ক চুক্তি ও প্রটোকল( কিয়েটো,কার্টাগোনা,মন্ট্রিল,ভিয়েনা,রামসারা....)এবং পরিবেশ বিষয়ক সংগঠন(UNEP,IPCC,V20,IUCN,WWF,COP...) আমি নোট করে বিস্তারিত পড়তাম।কখন গৃহীত ও কার্যকর হয় এই সাল মুখস্থ থাকতে হবে।সাথে বিষয়বস্তু ও শিখে রাখতে।এগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক, সর্বশেষ সম্মেলন এই বিষয়গুলো সাম্প্রতিক তথ্য হিসেবেও চলে আসতে পারে।
৪.দেশ পরিচিতি অংশে ভারত,চীন,রাশিয়া,যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,ফ্রান্স,দক্ষিণ আফ্রিকা,জাপান,মধ্যপ্রাচ্যে পরিস্থিতি বিস্তারিত পড়তে হবে।বাকিসব গাইড থেকে বিগত প্রশ্ন পড়ে নিলেই হবে।এই অংশে ম্যাপ থেকে দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকার দেশগুলোর অবস্থান জেনে নিবেন।আফ্রিকার দেশের সাথে যেন কনফিউজড না হন।
৫.রাজধানী,মুদ্রার নাম এসব এখন আর আসেনা।প্যারা নিয়েন না।তবুও স্ক্যান্ডিনেভীয় দেশ,যুদ্ধরত যেকোনো দেশ ও তার প্রতিবেশী দেশ,বিখ্যাত সমূদ্র তীরবর্তী দেশের রাজধানী, মূদ্রা,সরকার/রাষ্ট্রপ্রধান, আইনসভার ধরণ ও নাম সম্পর্কে আইডিয়া থাকতে হবে।এক্ষেত্রে পত্রিকায় যেসব দেশের নাম নিয়মিত আসে ওসব গুরুত্বপূর্ণ বেশি।বিগত প্রশ্ন পড়ে নিলেই হবে এই অংশে।
৬.প্রনালী ও সীমারেখার নাম টেকনিক দিয়ে শিখলেও ম্যাপের সাথে মিলিয়ে মিলিয়ে শিখবেন।পর্বত,দ্বীপ,মরুভূমি,উপত্যকা, গিরিপথ ( বিশেষ করে বিরোধপূর্ণ দ্বীপ,সীমানা) ভাল করে অবস্থানগুলো শিখে নিতে হবে।পলি,মেলা,মাইক্রোনেশিয়াভুক্ত দেশ নিয়ে কনফিউজড হওয়া যাবেনা।গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর,জলপ্রপাত কোন দেশে অবস্থিত শিখে নিতে হবে।
৭.নিরাপত্তা ও কূটনীতি সংক্রান্ত চুক্তি,অর্থনৈতিক চুক্তি[ক্যাম্প ডেভিট,অসলো,উই রিভার,রোম,ম্যাস্ট্রিক্ট চুক্তি....] এগুলা সুন্দর করে নোট করে পড়ে নিতে হবে।[লাইভ এমসিকিউর একটা শীট ছিল এইটা নিয়ে]।এগুলা এম্পি থ্রিতে সাজানো নাই।ব্যাসিক ভিউতে অল্প করে আছে।লাইভ এমসিকিউর টপিক গুরুর অংশের এই সংক্রান্ত প্রশ্নের ব্যাখ্যা থেকে নোট করে নিতে পারেন।পরিবেশ বিষয়ক চুক্তিগুলোও এই অংশে নিয়ে নোট রাখতে পারেন।
৮.দুই বিশ্বযুদ্ধের বাহিরে ইতিহাসে আলোচিত বিভিন্ন যুদ্ধ,বিপ্লব [সময়কাল,দেশ ও পক্ষসমূহ, ফলাফল ] সম্পর্কে ধারণা থাকতে হবে।এই অংশে বিভিন্ন গেরিলা ও বিপ্লবী সংগঠন কোনটা কোন দেশের এইটা শিখে নিবেন।
৯.সংগঠন সব বিস্তারিত পড়ে মাথানষ্ট করবেন না।জাতিসংঘ, ব্রেটনঅউডস প্রতিষ্ঠান, ন্যাটো,পরিবেশ বিষয়ক সংগঠন, ইইউ,জি ২০,ডি৮,ওয়াইসি,আসিয়ান,বিমস্টেক এরকম কিছু বিস্তারিত পড়বেন।বাংলাদেশের সাথে সম্পর্কিত+ রিসেন্ট সম্মেলন হয়েছে এরকম সংগঠন গুরুত্বপূর্ণ বেশি,এসবও বিস্তারিত পড়বেন।বাকি সংগঠনগুলোর শুধু সদর দপ্তর, আর কি বিষয়ক এইটা জানলেই হবে।গুরুত্বপূর্ণ ছাড়া প্রতিষ্ঠা সাল, সদস্য সংখ্যা শেখার দরকার নাই।তবে বিগততে আসা সকল সাল,সদস্য সংখ্যা মুখস্থ থাকতে হবে।
১০.উপরে বর্নিত বিষয়ের বাহিরে গাইডে থাকা সকল বিগত প্রশ্ন মুখস্থ থাকতে হবে।ন্যাটো নিয়ে অনেক বিস্তারিত জানা অনেকেই ন্যাটোর প্রতিষ্ঠাসাল ৪১এ দাগাতে পারেনি।অথচ এই প্রশ্ন কয়েকবার আসছিল বিগত প্রশ্নে।WMD এর পূর্ণরূপ আসছিল, এইটাও অনেকে দেখেইনি কখনো।অথচ এইটাও বিগত প্রশ্ন।তাই সকল টপিকের বিগত প্রশ্ন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।এর বাহিরে যে টপিক বিস্তারিত পড়তে হবে সেগুলো প্রয়োজনে কয়েকটা বই মিলিয়ে নতুন নতুন তথ্য সংযোজন করে বিস্তারিত পড়ে নিতে হবে..।
মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি।শেষ সময়ে কোন টপিক গুরুত্বপূর্ণ সে সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি।৩৫-৪৫ তম প্রিলিমিনারির প্রশ্ন দেখলে গুরুত্বপূর্ণ টপিক সিলেকশন করতে পারবেন সহজে
✍️✍️আবু জাফর
৪৩তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত

No comments